কালো ঠোঁট গোলাপি করবেন যেভাবে
ঠোঁট সুন্দর হলে মুখের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। কিন্তু সেই সুন্দর ঠোঁট যদি দিনদিন কালো হতে থাকে তখন দেখতে আর সুন্দর লাগে না। আর এই নিয়ে মন খারাপ থাকে অনেকেরই। ঠোঁট কালো হয়ে যাওয়ার থাকতে পারে অনেকগুলো কারণ। অনেক সময় জন্মগতভাবেই ঠোঁট কালো হতে পারে। তবে বেশিরভাগ সময় ধূমপান, জীবনযাত্রায় নানা অনিয়ম, খাবারে অনিয়ম, দূষণ ইত্যাদিও হতে পারে ঠোঁট কালো হয়ে যাওয়ার কারণ। আবার অনেক সময় ভিটামিনের অভাবেও এমনটা হতে পারে। তাই ঠোঁট কালচে হয়ে গেলে কিছু উপায়ে তার স্বাভাবিক গোলাপি রং ফিরিয়ে আনা সম্ভব। লেবুর রসে মিলবে উপকার যেকোনো রকম দাগ দূর করার জন্য লেবু বেশ কার্যকরী। তবে মুখের ত্বকে কখনো শুধু লেবু ব্যবহার করবেন না। ঠোঁটের কালচে দাগ দূর করার জন্য লেবু পাতলা করে কেটে নিতে হবে। এবার তার ওপর সামান্য চিনি ছিটিয়ে দিতে হবে। লেবুর টুকরোটি ঠোঁটে ভালোভাবে ঘষতে হবে। এর ফলে ঠোঁটের মৃত চামড়া উঠে যাবে। লেবুতে থাকা অ্যাসিড ঠোঁটের কালচেভাব দূর করতে সাহায্য করবে। এভাবে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন। নারিকেল তেলে সমাধান আমাদের চুল কিংবা ত্বকের যত্নে নারিকেল তেল বেশ কার্যকরী। ঠোঁটের কালচেভাব দূর করতেও সাহায...